স্কুল হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ স্মৃতি মহানগর স্কুল হকিতে কাল তিনটি ম্যাচের মধ্যে দুটিই ড্র হয়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম ম্যাচে আরমানিটোলা উচ্চবিদ্যালয় ১-১ গোলে ড্র করে পিএম পাইলট স্কুলের সঙ্গে। দিনের তৃতীয় ম্যাচটি খেলেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন স্কুল ও কসাইটুলী স্কুল। এই ম্যাচ ২-২। দ্বিতীয় ম্যাচে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় ৮-০ গোলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপীঠকে হারিয়েছে। আল আমিন সর্বোচ্চ তিনটি গোল করেছে।