স্কুল হকি নিয়ে বিশাল পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ জুলাই সম্পাদিত চুক্তি অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দুই কোটি টাকা দেওয়ার কথা ছিল স্কুল হকির উন্নতির জন্য। কাল অলিম্পিক ভবনে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে এক কোটি টাকা দিল হকি ফেডারেশনকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এম জাকারিয়া ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর হাতে তুলে দেন এক কোটি টাকার চেক। বাকিটা দেওয়া হবে স্কুল হকি শুরুর সপ্তাহ খানেকের মধ্যে।হকি কর্মকর্তারা কাল জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে স্কুলের পরীক্ষার পর দেশব্যাপী শুরু স্কুল হকি। এবার রেকর্ড ১০০টি স্কুলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, সিলেট ও যশোর—এই ১০ ভেন্যুতে হবে বাছাইপর্ব। প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। অংশ নেওয়া প্রতিটি দলকে দেওয়া হবে বল, জার্সি, কেডস, স্টিক। প্রতিটি ভেন্যু থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে পরে হবে প্রশিক্ষণ ক্যাম্প।