স্কুল হকি ফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সট্যাসি জাতীয় স্কুল হকির ফাইনালে ঢাকা আরমানিটোলা হাইস্কুলের বিপক্ষে খেলছে রাজশাহীর কসবা হাই স্কুল। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল দ্বিতীয় সেমিফাইনালে কসবা হাই স্কুল ৫-০ গোলে হারিয়েছে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলকে। রুবেল ও রাজু দুটি করে গোল করেছে। আজ বেলা দুইটায় ফাইনাল।