স্কুল হকিতে খঞ্জনপুর চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল হকির শ্রেষ্ঠত্ব এখন জয়পুরহাটের খঞ্জনপুর উচ্চবিদ্যালয়ের হাতে। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ঢাকার আরমানিটোলা স্কুলকে। জয়ী দলের গোলদাতা ফাহিম ও মানিক। আরমানিটোলার গোলটি করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৩৫ গোল) হিসেবে এক লাখ টাকা পুরস্কারজয়ী শিহাব।