স্কুল হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলার আইসক্রিম ১৯তম স্কুল হ্যান্ডবলের বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে বিএএফ শাহীন স্কুল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল, প্লে-পেন ও নারিন্দা। বালিকা বিভাগের শেষ চারে উঠেছে স্কলাস্টিকা, ধানমন্ডি টিউটোরিয়াল, সানিডেল ও ভিকারুননিসা নূন স্কুল।কাল বালক বিভাগে শাহীন স্কুল ডিপিএসএসটিএস স্কুলকে, স্কলাস্টিকা অক্সফোর্ড ইন্টারন্যাশনালকে, সেন্ট গ্রেগরিজ মতিঝিল উচ্চবিদ্যালয়কে, প্লে-পেন সাউথ পয়েন্টকে, নারিন্দা উচ্চবিদ্যালয় ধানমন্ডি টিউটোরিয়ালকে হারিয়েছে। বালিকা বিভাগে স্কলাস্টিকা মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়কে, সাউথ পয়েন্ট সিদ্ধেশ্বরী গার্লসকে, ভিকারুননিসা সামার ফিল্ডকে হারিয়েছে।