স্কুল হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের বালক বিভাগের ফাইনালে উঠেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়। বালিকা বিভাগের ফাইনালে উঠেছে স্কলাস্টিকা ও সানিডেল।পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ছেলেদের প্রথম সেমিফাইনালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ১২-৪ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজকে। অন্য সেমিফাইনালে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয় ২০-১৩ গোলে হারিয়েছে প্লে-পেন স্কুলকে। বালিকা বিভাগের শেষ চারে স্কলাস্টিকা ১৩-১ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে ও সানিডেল ৭-৩ গোলে ভিকারুননিসাকে হারিয়েছে। আগামী পরশু তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ছেলেদের বিভাগে মুখোমুখি হবে বিএএফ শাহীন স্কুল ও প্লে-পেন, মেয়েদের বিভাগে মুখোমুখি হবে ধানমন্ডি টিউটোরিয়াল ও ভিকারুননিসা নূন স্কুল। ২৭ জুন ফাইনাল।