স্কুল হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলার আইসক্রিম ১৯তম স্কুল হ্যান্ডবলের বালক বিভাগের ফাইনালে উঠেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়। বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে স্কলাস্টিকা ও সানিডেল। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল স্থান নির্ধারণী খেলায় বালক বিভাগে বিএএফ শাহীন স্কুল ১৫-১৩ গোলে প্লে-পেনকে হারিয়েছে। বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল ৭-৪ গোলে হারিয়েছে ধানমন্ডি টিউটোরিয়ালকে। দুটি ফাইনালই আজ। —ক্রীড়া প্রতিবেদক