স্কুল হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলার আইসক্রিম ২০তম স্কুল হ্যান্ডবলের সেমিফাইনালে সবার আগে উঠেছে স্কলাস্টিকা। কাল তাদের সঙ্গী হয়েছে ধানমন্ডি টিউটোরিয়াল, সানিডেল ও ভিকারুননিসা নূন স্কুল। বালক বিভাগের শেষ চারে উঠেছে নারিন্দা সরকারি স্কুল, প্লে-পেন, রেসিডেন্সিয়াল মডেল ও সেন্ট গ্রেগরিজ স্কুল। আজ সকাল ১০টায় স্কলাস্টিকার মুখোমুখি হবে ধানমন্ডি টিউটোরিয়াল। ১১টায় সানিডেলের প্রতিপক্ষ ভিকারুননিসা নূন। বালক বিভাগের সেমিফাইনালে বিকেল তিনটায় নারিন্দার মুখোমুখি প্লে-পেন। চারটায় রেসিডেন্সিয়ালের প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিজ। কাল গ্রুপ পর্বের খেলায় বালক বিভাগে জিতেছে সেন্ট গ্রেগরিজ, নারিন্দা ও বিএএফ শাহীন স্কুল। বালিকা বিভাগে জিতেছে বনানী বিদ্যানিকেতন, সামারফিল্ড ও সানিডেল।