স্কুল হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হয়েছে ইগলু অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবল। বালিকা বিভাগে বনানী বিদ্যানিকেতন ৬-২ গোলে স্কলাস্টিকাকে, রাজারবাগ পুলিশ লাইন স্কুল ২-১ গোলে সানিডেলকে, ধানমন্ডি টিউটোরিয়াল ৯-৩ গোলে হীড ইন্টারন্যাশনালকে হারিয়েছে। বালক বিভাগে রাজারবাগ পুলিশ লাইন স্কুল ১০-২ গোলে মানারত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজকে, সামারফিল্ড ৭-৫ গোলে প্লে-পেনকে, ধানমন্ডি টিউটোরিয়াল ৬-২ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে, বিআইএস ১২-৩ গোলে বনানী বিদ্যানিকেতনকে এবং সানিডেল ১৫-০ গোলে সাউথ পয়েন্টকে হারিয়েছে। খেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।