স্কুল হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হয়েছে পোলার আইসক্রিম ২২তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। প্রথম দিনে বালক বিভাগে ওয়ারী উচ্চবিদ্যালয় শহীদ নবী হাইস্কুলকে, সানিডেইল ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলকে, বিআইএসসি সাউথ পয়েন্ট স্কুলকে, ধানমন্ডি টিউটোরিয়াল স্কলাস্টিকাকে হারিয়েছে। বালিকা বিভাগে শহীদ নবী হাইস্কুল মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়কে, স্কলাস্টিকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলকে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম গ্র্যামার স্কুল ঢাকাকে হারিয়েছে।