প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ১৯৮৫ সালে স্কুল হ্যান্ডবলের প্রথম আসরে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল সেন্ট গ্রেগরিজ হাইস্কুল। ২৯ বছর পর আবারও ট্রফি নিয়ে উল্লাস করল পুরান ঢাকার স্কুলটি। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে তারা ১৮-৭ গোলে হারিয়েছে ধানমন্ডি টিউটোরিয়ালকে। ফাইনালে ৭-১ গোলে সানিডেইলকে হারিয়ে সাত বছর পর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল। বালক বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে সেন্ট গ্রেগরিজের ইকরামুল, বালিকা বিভাগে আয়েশা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।