স্কুল হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ২৩তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। রাজধানীর ৩০টি স্কুল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। ছেলেদের গ্রুপে থাকবে ছয়টি গ্রুপ। নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়নরা উঠবে দ্বিতীয় রাউন্ডে। যেখান থেকে সেরা চারটি দল উঠে যাবে সেমিফাইনালে। আর মেয়েদের বিভাগের চার গ্রুপের চ্যাম্পিয়ন চারটি দল খেলবে সেমিফাইনালে। মেয়েদের ফাইনাল ১৩ সেপ্টেম্বর এবং ছেলেদের ১৬ সেপ্টেম্বর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম।