স্কুল হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের বালিকা বিভাগে সানিডেইল ১৬-০ গোলে হারিয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলকে। জয়ী দলের নিকিতা করেছে সর্বোচ্চ ৫ গোল। বিআইএসসির বিপক্ষে স্কলাস্টিকার ৮-১ গোলের জয়ে ইসরাত করেছে সর্বোচ্চ ৪টি গোল। বালক বিভাগে সানিডেইল ২৪-৫ গোলে ঢাকা গভ. মুসলিম হাইস্কুলকে হারিয়েছে, সর্বোচ্চ ৯টি গোল করে ওয়াসিফ। আরেক ম্যাচে স্কলাস্টিকার বিপক্ষে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৭-৮ গোলের জয়ে মনিরের গোল সর্বোচ্চ ৯টি।