স্কুল হ্যান্ডবলে সেরা নারিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রুটফিল অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে হওয়া ফাইনালে কাল তারা ৯-৭ গোলে হারিয়েছে সানিডেলকে। এর আগে সেমিফাইনালে নারিন্দা ১১-৩ গোলে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজকে এবং সানিডেল ১০-৮ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে হারায়। সেরা খেলোয়াড় হয়েছে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের আকাশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ আসাদুজ্জামান নূর।