স্কুলছাত্রদের জন্য বিনা মূল্যে ঢাকা টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ-নিউজিল্যান্ডের চলমান ঢাকা টেস্ট বিনা মূল্যে দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ২১ ও ২২ নম্বর প্রবেশদ্বার দিয়ে নিজেদের স্কুলের প্রবেশপত্র দেখিয়ে এই সুযোগ নেওয়া যাবে। স্টেডিয়ামের শহীদ জুয়েল গ্যালারি খেলা চলাকালীন স্কুলছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে বলে বিসিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রবেশপত্রের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের অবশ্যই স্কুলের পোশাক পরে মাঠে আসতে হবে। তবে স্টেডিয়ামে প্রবেশের সময় স্কুলব্যাগ নিয়ে আসা যাবে না বলে বিসিবির নির্দেশিকায় জানানো হয়েছে।