স্কুলে প্রদর্শনী ম্যাচ খেলবেন ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পাঁচটি স্কুলে প্রদর্শনী ম্যাচ খেলবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা। আজ সকাল সাড়ে ১০টায় বিএএফ শাহীন স্কুলে, ২০ জুলাই বেলা তিনটায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, ২২ জুলাই সকাল সাড়ে ১০টায় মতিঝিল সরকারি উচ্চবিদ্যালয়, ২৫ জুলাই বিকেল পাঁচটায় খিলগাঁও উচ্চবিদ্যালয় এবং ২৭ জুলাই বিকেল পাঁচটায় রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এই ম্যাচগুলো হবে।উদ্যোগটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। নির্দিষ্ট করে বললে বাফুফের সদস্য সাবেক জাতীয় তারকা শেখ মোহাম্মদ আসলাম আছেন এর অগ্রভাগে। পৃষ্ঠপোষণা করছে রহিমআফরোজ, মিডিয়া পার্টনার এটিএন বাংলা। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হলো, বিশ্বকাপ ফুটবলের জোয়ার কাজে লাগাতেই এই উদ্যোগ।