স্কোয়াশের বদলে ক্রিকেট, তবু শঙ্কায় রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট জাতি দক্ষিণ এশীয় গেমসের খেলা রাজধানী ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার নীতিতে বিভাগীয় শহর রাজশাহী প্রথমে পেয়েছিল স্কোয়াশ খেলা। কিন্তু রাজশাহীতে আন্তর্জাতিক মানের স্কোয়াশ কমপ্লেক্স না থাকায় স্কোয়াশ বাদ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ৩টি ম্যাচ দেওয়া হয়েছে রাজশাহীতে। ভেন্যু নির্বাচিত হয়েছে শহীদ এ এইচ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম। ফিকশ্চার অনুযায়ী আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ম্যাচ হবে।ঢাকায় এসএ গেমসের ভেন্যুর সংস্কারকাজ তড়িঘড়ি করে শেষ করার উদ্যোগ চলছে। কিন্তু রাজশাহীতে এখনো কোনো কাজই শুরু হয়নি। রাজশাহীর ক্রীড়ামোদীদের আশঙ্কা, আবার কোনো অজুহাত দাঁড় করিয়ে স্কোয়াশের মতো ক্রিকেট ভেন্যু এখান থেকে আয়োজকেরা সরিয়ে না নেয়। তাই উত্সবের দিন ঘনিয়ে এলেও রাজশাহীতে এসএ গেমসের কোনো উত্তাপ নেই। এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক রইসউদ্দিন আহমেদ বলেন, ‘ভেন্যু সংস্কারের জন্য আয়োজকদের চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত তাদের দিক থেকে কোনো সাড়া আমরা পাইনি। সুষ্ঠু ম্যাচ আয়োজনের জন্য শিগগিরই ভেন্যুর সংস্কারকাজ শুরু করা উচিত।’