স্টাম্পড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টাম্পড কিসওয়েটার বোল্ড ট্রেডওয়েল। কাল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ৪র্থ ওয়ানডেতে তিনবার লিখতে হয়েছে এই লাইনটা। অফ স্পিনার জেমস ট্রেডওয়েলের বলে তিন প্রোটিয়া ব্যাটসম্যানকে স্টাম্পড করে রেকর্ড করেছেন ইংলিশ উইকেটকিপার ক্রেগ কিসওয়েটার। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ইংলিশ উইকেটকিপার এই প্রথম তিনটি স্টাম্পিং করলেন এক ম্যাচে। ওয়ানডেতে তিন স্টাম্পিংয়ের ঘটনাই আছে মাত্র ১৪টি। তিনের বেশি করতে পারেননি কেউ। ১৯৯০ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেলিম মালিকের বলে তিনটি স্টাম্পিং করেছিলেন সেলিম ইউসুফ। সেই প্রথম। এরপর আরও নয়জন উইকেটকিপার ১৩ বার করেছেন তিনটি স্টাম্পিং। অস্ট্রেলিয়ার ইয়ান হিলি, শ্রীলঙ্কার রুমেশ কালুভিতারানা ও কুমার সাঙ্গাকারা এবং ভারতের মহেন্দ্র সিং ধোনির দুবার আছে এই কীর্তি।