প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি লর্ডসে ক্যারিয়ারে প্রথমবারের মতো স্টাম্পড হলেন অ্যালিস্টার কুক। এটি ছিল ইংলিশ ওপেনারের ১১৮তম ইনিংস। তবে আগেই বিস্মিত হবেন না। জেনে রাখুন, শচীন টেন্ডুলকার প্রথম স্টাম্পড হয়েছিলেন ১৪৩তম ইনিংসে! ২০০১ সালে অ্যাশলি জাইলসের সেই আলোচিত-সমালোচিত লেগ স্টাম্প লাইন বোলিংয়ে একপর্যায়ে ধৈর্যহারা হয়ে স্টাম্পড হয়েছিলেন টেন্ডুলকার। এর পরের ১৪৭ ইনিংসে আর স্টাম্পড হননি টেন্ডুলকার। ২০০২ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত টানা ১৫১ ইনিংসে স্টাম্পিংয়ের শিকার হননি রাহুল দ্রাবিড়। তবে রেকর্ডের ধারেকাছে নেই তিনিও। ক্যারিয়ারের ২১তম ইনিংসে জয়াসুরিয়ার বলে ৪৯ রানে স্টাম্পড হয়েছিলেন জ্যাক ক্যালিস। এর পর এখন পর্যন্ত ২২৫ ইনিংসে আর একবারও স্টাম্পড হননি দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার!