স্টাম্পিংয়ের ফাঁদ পাতা ভুবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ওভারের ক্রিকেট। ক্রিজ ছেড়ে বেরিয়ে ব্যাটসম্যানরা স্পিনারদের তো মারতে চাইবেনই। সেই চাওয়া অবশ্য সব সময় পূরণ হয় না, বোলারদের পাতা ফাঁদে ধরা দিতে হয় মাঝেমধ্যেই। কালই যেমন আরেকবার স্টাম্পিংয়ের শিকার হলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়ক টি-টোয়েন্টিতে ২২ ইনিংস ব্যাটিং করে চতুর্থবারের মতো স্টাম্পড হলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্মিথের চেয়ে বেশি স্টাম্পড হয়েছেন মাত্র একজন—শোয়েব মালিক। পাকিস্তানের ব্যাটসম্যান স্টাম্পড হয়েছেন ৭ বার। তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের শিকার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ২২ বার স্টাম্পড হয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি স্টাম্পড
৭
শোয়েব মালিক পাকিস্তান
ইনিংস ৭১
৪
দিনেশ চান্ডিমাল
শ্রীলঙ্কা
ইনিংস ৩৩
নিয়াল ও’ব্রায়েন
আয়ারল্যান্ডইনিংস ২৮
শন উইলিয়ামস
জিম্বাবুয়ে
ইনিংস ২৪
স্টিভেন স্মিথ
অস্ট্রেলিয়া
ইনিংস ২২