স্টার্লিং ঝড়ে বেসামাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলেছে আয়ারল্যান্ড। কলম্বোর মুর স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠানরত এই ম্যাচে অবশ্য টস-ভাগ্য বাংলাদেশের দিকেই ঝুঁকেছিল। কিন্তু টসে জিতে ফিল্ডিং নেওয়া অধিনায়ক মুশফিকুর রহিমের কপালে ভাঁজ ফেলে পল স্টার্লিংয়ের ব্যাটে আইরিশদের স্কোর এই মুহূর্তে ২ উইকেটে ১১২। ১২ ওভার পেরিয়ে নয় এর ওপরে রান রেট নিয়ে বড় সংগ্রহের দিকেই এগিয়ে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করে আসা আয়ারল্যান্ড। বল হাতে বাংলাদেশের কোনো বোলারই আজ যেন তাদের মূল ছন্দে নেই। মাশরাফি, রাজ্জাক, সাকিব, শফিউল, ইলিয়াস সানি, মাহমুদউল্লাহ-সবাই আজ খরচে। মাহমুদউল্লাহ এই ম্যাচে করা তাঁর একমাত্র ওভারটি ভুলে যেতে চাইবেন বেশ দ্রুত। এই ওভারে তাঁর বলগুলো থেকে আইরিশ ব্যাটসম্যানরা, বিশেষ করে স্টার্লিং তুলে নিয়েছেন ২৪টি রান।স্টার্লিংকে ব্যক্তিগত ৭১ রানে অবশ্য ফিরিয়েছেন ইলিয়াস সানি। ৪১ বলে, পাঁচটি করে চার ও ছয়ে সাজানো এই ইনিংস দুঃস্বপ্নের মতোই চেপে বসেছিল বাংলাদেশের কাঁধে। ইলিয়াস সানি বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের পতন ঘটা অপর উইকেটটি অবশ্য এসেছে রান আউটের মাধ্যমে।