স্টিভের চোখে ভারত-শ্রীলঙ্কা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়াকেও ফেবারিট ভাবছেন স্টিভ ওয়াহ। ১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করছেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার ভালো সুযোগ আছে তাঁর দলের। ২০১০ সালটা ভালো না গেলেও মাত্রই ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।‘বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালোই সুযোগ আছে। দলে ম্যাচ জেতানো অনেক খেলোয়াড় আছে। অস্ট্রেলিয়াকে দুর্বল মনে করি না আমি’—বলেছেন ওয়াহ। তবে বিশ্বকাপ কে জিতবে, এই পূর্বানুমান করা আর সবার মতো কঠিন স্টিভ ওয়াহর জন্যও। তাঁর মতে, এবার সাতটি দলেরই নাকি বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে! তার পরও নিজের দেশে খেলা বলে ভারত ও শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছেন তিনি। দুই ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা অস্ট্রেলিয়া যে সব সময়ই ওয়ানডে ভালো খেলে, সেটাও মনে করিয়ে দিয়েছেন ওয়াহ, ‘অস্ট্রেলিয়া এখনো র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল। টেইট, জনসন, লি প্রত্যেকেই ম্যাচ জেতাতে পারে। ফর্মে আছে ব্যাটসম্যানরাও। রিকিও (পন্টিং) সুস্থ হয়ে ফিরছে। তা ছাড়া বিপদে পড়লেই তো অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সেরা খেলাটা বের হয়ে আসে!’ ওয়েবসাইট।