স্টিভের লি-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাকগ্রা-লি-গিলেস্পি-ওয়ার্ন। স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য যাত্রায় বড় অবদান ছিল এই বোলিং আক্রমণের। বাকি তিনজন বিদায় বলেছেন অনেক আগেই। এবার গেলেন লিও। লিতে যেন মুগ্ধতার শেষ নেই স্টিভের। বিদায়বেলায় গতিতারকাকে প্রশংসায় ভাসিয়েছেন তাঁর সাবেক অধিনায়ক।গতির সঙ্গে আপসহীন মনোভাবটাই সবার আগে মনে পড়ছে স্টিভের, ‘আমার ছেলে ওর মতো হতে চায়; আমি নিশ্চিত আরও অনেক শিশুই। ফাস্ট বোলারদের জন্য মানদণ্ডটা অনেক উঁচুতে নিয়ে গেছে ও। সাধারণত তিরিশের পর গতি কমে ৮০ ভাগে নেমে আসে। কিন্তু ব্রেট ক্যারিয়ারজুড়ে ছিল শতভাগ। শরীরের ধকল ও চোটের কথা মাথায় রাখলে যা অবিশ্বাস্য! ওর প্রতি মাথা নোয়াতেই হয়।’ লিকে নিয়ে একটা আক্ষেপও আছে বড় ওয়াহর, ‘ব্রেট নিজেও কখনো বুঝতে পারেনি, ও কত ভালো ব্যাটসম্যান ছিল! বুঝলে আরও বেশি রান করতে পারত। ফিল্ডিং তো ছিল অসাধারণ, সব মিলিয়ে একজন অধিনায়ক যা চায়, তার পুরোটা। ম্যাকগ্রা-ওয়ার্ন-লি-গিলেস্পি সম্ভবত অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা বোলিং আক্রমণ।’ ওয়েবসাইট।