প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু ইংলিশ মিডিয়াই খোঁচা মেরে যাবে আর অস্ট্রেলিয়ানরা সেটা সুবোধ বালকের মতো হজম করবে সেটা হচ্ছে না। এবার কাঁটা দিয়েই কাঁটা তোলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়া। শুরুটা করেছে কুরিয়ার মেইল। ব্রিসবেনভিত্তিক ট্যাবলয়েডটি ‘শিকার’ হিসেবে বেছে নিয়েছে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে। পত্রিকাটির খেলার পাতায় বড় হরফে শিরোনাম, ‘স্টুয়ার্ট ফ্রড’। নিচে পরিসংখ্যান টেনে প্রমাণ করতে চাওয়া হয়েছে দেশের বাইরে ব্রড কতটা অসহায়। কিন্তু ব্রডকে সরাসরি ‘প্রতারক’ তকমা দেওয়া কেন? ঘটনাটা গত অ্যাশেজের। প্রথম টেস্টে আউট হয়েও ‘ওয়াক’ না করায় সমালোচনার মুখে পড়েছিলেন ইংলিশ পেসার। জবাবটা কি ব্রড মাঠেই দেবেন? ওয়েবসাইট।