স্টেইন এমনই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল, দুই ম্যাচেই তাঁর বোলিং ছিল নখদন্তহীন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু হয়ে গেছে আইপিএলের নবম আসর। কিন্তু সেখানেও ফর্মে ফিরতে পারেননি ডেল স্টেইন। ফর্মে ফিরবেন কি, এখনো গুজরাট লায়নসের হয়ে মাঠে নামার তো সুযোগই হয়নি। কিন্তু দুঃসহ এই সময়টা কাটাতে ভালো এক উপায়ই পেয়ে গেলেন এই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। মুম্বাইয়ের রাস্তায় নেমে গলির ক্রিকেটেই কিছুক্ষণ হাত ঘুরিয়ে নিলেন। বিফলে যায়নি তাঁর বোলিং, একটি উইকেটও পেয়েছেন! এমন ঘটনা স্টেইনের জন্য নতুন কিছু নয়। গত জুলাইয়ে চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত টেস্টের একঘেয়েমি কাটালেন নিরাপত্তা প্রটোকলকে বুড়ো আঙুল দেখিয়ে বৃষ্টিতে ভিজে স্থানীয় কিশোরদের সঙ্গে ফুটবল খেলে। এবার মুম্বাইয়ের কিশোরদেরও উপহার দিলেন সারা জীবন গল্প করার মতো এক স্মৃতি। সূত্র: টিএনএন।