স্টেইনকে নিয়ে শঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে আসল লড়াই, কিন্তু প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন ফাস্ট বোলার ডেল স্টেইন। পরশু বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের তৃতীয় ওভার শেষ না করেই মাঠ ছেড়ে যান স্টেইন। পরে টুইটারে ক্রিকেট সাউথ আফ্রিকা জানায়, স্টেইনের হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা হয়েছে। পায়ের পেশির চোট ম্যাচটা খেলতে দেয়নি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে। এ মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের পর এই প্রথম খেলতে নেমেছিলেন স্টেইন। কেপটাউন টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ২২ মার্চ শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়েবসাইট।