স্টেইনহীন আক্রমণের ফায়দা তুলল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে ডেল স্টেইনের চোটই বোধ হয় কাল হলো দক্ষিণ আফ্রিকার জন্য। বিশ্বসেরা এই পেসারের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বোলিং দেখালো নখদন্তহীন। নির্বিষ বোলিংয়ের ফায়দা দারুণভাবে তুলে শিখর ধাওয়ান ধাইলেন ভারতীয় ব্যাটিং। স্কোরবোর্ডে ৩৩১ রান তুলে দক্ষিণ আফ্রিকার সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত। মোট রানের হিসাবে এটি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সর্বোচ্চ সংগ্রহ। ধাওয়ানের ইনিংসটা ৯৪ বলে ১১৪ রানের। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৬৫ রান।টসে হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতেই ১২৭ রান তুলে বড় সংগ্রহের পথে ভারতকে এগিয়ে দেন দুই ওপেনার। ২২তম ওভার পর্যন্ত স্থায়ী এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন রায়ান ম্যাকলারেন। ফেরান রোহিত শর্মাকে। ম্যাকলারেন জুটি ভাঙলেও ভারতের বড় সংগ্রহ ঠেকাতে পারেননি। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ধাওয়ানের সঙ্গে মিলে গড়ে তোলেন ৮৭ রানের জুটি। ৩৫ ওভারে কোহলিকে সাজঘরমুখী করেন লনওয়াবো সোতসবে। ৩১ রান করে ফিরে যান কোহলি। এরপর দ্রুতই ফেরেন ধাওয়ান, দীনেশ কার্তিক ও সুরেশ রায়না। শেষ অবধি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২৭, রবীন্দ্র জাদেজার ২৯ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস ভারতকে তোলে ৩৩১ রানের পাহাড়ে।দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন রায়ান ম্যাকলারেন। তাঁর ঝুলিতে গেছে তিনটি উইকেট। রয়টার্স।