প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত তিন বছরে ক্রিকেট-বিশ্বে উত্থানপতন কম হয়নি। তবে একটি জায়গায় কোনো পরিবর্তন নেই। ৩০ ডিসেম্বর ২০০৯ থেকেই টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে তিনি। সেই ডেল স্টেইন কাল কেপটাউনে পেয়ে গেলেন ৩০০তম টেস্ট উইকেট। দক্ষিণ আফ্রিকার পক্ষে এর আগে যা পেয়েছেন অ্যালান ডোনাল্ড, শন পোলক ও মাখায়া এনটিনি। স্টেইন এই মাইলফলক ছুঁলেন ৬১তম ম্যাচে। এর চেয়ে কম টেস্ট লেগেছে শুধু ডেনিস লিলি (৫৬ ম্যাচ) ও মুত্তিয়া মুরালিধরনেরই (৫৮)। স্টেইনের সমান ৬১ ম্যাচ লেগেছিল নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও ওয়েস্ট ইন্ডিজের প্রয়াত ফাস্ট বোলার ম্যালকম মার্শালের।