স্টেইনের বদলি প্রিটোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ টেস্টের দ্বিতীয় দিনেই কাঁধে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে পড়েছেন ডেল স্টেইন। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রোটিয়া দলে জায়গা হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াসের। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার তিনটি ওয়ানডে খেলে ফেললেও এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায়। দক্ষিণ আফ্রিকা ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের হয়ে খেলা ডানহাতি পেসার প্রিটোরিয়াস ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে ২২.২৭ গড়ে ১১৫ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে ৪টি সেঞ্চুরিসহ ৪৩.৬২ গড়ে করেছেন ১৯৬৩ রান। ক্রিকইনফো।