স্টেডিয়াম পাড়ায় খেলার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর ছিল মহিলা খেলোয়াড়দের কলকাকলিতে মুখর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কেএফসি জাতীয় ফুটবলের সুপার লিগের খেলা শুরু হয়েছে এদিন। অন্যদিকে কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন মহিলা কাবাডি লিগ। দুই মাঠ থেকেই সরাসরি খেলা সম্প্রচার করেছে বিটিভি ও এটিএন বাংলা। বাংলাদেশে মেয়েদের খেলাধুলার অগ্রগামিতার এ এক বড় উদাহরণ।শুধু তাই নয়, হ্যান্ডবল স্টেডিয়ামে ইগলু অনূর্ধ্ব-১২ ছেলেমেয়েদের স্কুল প্রতিযোগিতার চতুর্থ দিন ছিল কাল। সব মিলিয়ে বেশ জমাট একটা আবহ পাওয়া গেল স্টেডিয়াম পাড়ায়।কাবাডি মাঠে প্রথম দিনে দুটি খেলা ছিল। প্রথম ম্যাচে যাত্রাবাড়ী সহজে আজাদ স্পোর্টিংকে (৩৫-১৩ পয়েন্ট) হারালেও দ্বিতীয় ম্যাচ খানিকটা জমে ওঠে। ঢাকা ওয়ান্ডারার্স ৩৪-২৪ পয়েন্টে জিতেছে জুরাইন জনতা ক্লাবের বিপক্ষে। খেলা উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।