প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র শীত, সঙ্গে কনকনে বাতাস। এমন সময়ে কেই-বা কোনো কাজ ছাড়া ঘর থেকে বেরোতে চায়! এর মধ্যে যদি বলা হয় খোলা কোনো জায়গায় ঘুমাতে হবে? শুনেই তো গা হিম হয়ে যাওয়ার কথা। কিন্তু ঠিক এই কাজটিই করেছেন ইংলিশ ক্লাব এভারটনের অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার, কোচসহ সবাই। না, কোনো ম্যাচ হারার শাস্তি নয় এটি, মুহূর্তের পাগলামিও নয়। বরং মহৎ এক উদ্দেশ্য সামনে রেখেই কাজটি করেছেন তাঁরা। এভারটন কমিউনিটির তহবিল সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে নিজেদের স্টেডিয়াম গুডিসন পার্কের গ্যালারিতে ঘুমিয়ে কাটিয়েছেন এক রাত। উদ্দেশ্য? দাতব্য এমন কাজগুলোর মাধ্যমে ২ লাখ ৩০ হাজার ডলার আয় করা। যা দিয়ে ঘর বানিয়ে দেওয়া হবে এভারটনের গৃহহীন শিশুদের। ডেইলি মেইল।