স্টেফির উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টেনিস কোর্টে তাঁর সাফল্যে একসময় নেচে উঠত পুরো জার্মানি। পরশু ফুটবলারদের অভাবনীয় কীর্তিতে নেচে উঠলেন স্টেফি গ্রাফ নিজেই। মাঠে যেতে না পারলেও লাস ভেগাসের বাড়িতে নিজের ড্রয়িংরুমেই এনেছিলেন মাঠের আবহ। জার্মানির জার্সি গায়ে চাপিয়ে পরিবার নিয়ে খেলা দেখেছেন আয়োজন করে। সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের একজন স্টেফির এই ছবি টুইটারে দিয়েছেন তাঁর টেনিস গ্রেট স্বামী আন্দ্রে আগাসি। স্টেফির চোখে-মুখে যা উচ্ছ্বাস, ছবিই কথা বলছে এখানে! মেইল অনলাইন।