স্টেফির পাশে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে কে ভাবতে পেরেছিলেন সেরেনা উইলিয়ামস আবার টেনিসে ফিরবেন? মারাত্মক এক চোট মার্কিন তারকার ক্যারিয়ারকে ফেলে দিয়েছিল ঘোর সংশয়ে। তবে সব সংশয় উড়িয়ে সেরেনা শুধু ফেরেনইনি, ফিরেছেন আরও বিধ্বংসী রূপে। ২০১২ সালে উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের পর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি আবারও উঠেছেন ডব্লুটিএ র‍্যাঙ্কিংয়ের চূড়ায়। সেই শুরু, এরপর টানা ১৮৬ সপ্তাহ ১ নম্বরে থেকে স্টেফি গ্রাফের বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন সেরেনা। এবার ইউএস ওপেন জিতলেই টানা সবচেয়ে বেশি সপ্তাহ ১ নম্বরে থাকার রেকর্ডটা নিজের করে নেবেন সেরেনা। অবশ্য অ্যাঞ্জেলিক কারবারহীন ফাইনালে উঠলেও রেকর্ডটা তাঁর হয়ে যাবে।

মেয়েদের এককে টানা শীর্ষে (সপ্তাহ)

১৮৬                                স্টেফি গ্রাফ                         ১৭ আগস্ট ১৯৮৭-        

                                            জার্মানি                              ১০ মার্চ ১৯৯১

১৮৬                                সেরেনা উইলিয়ামস               ১৮ ফেব্রুয়ারি ২০১৩-বর্তমান

                                            যুক্তরাষ্ট্র

১৫৬                                 মার্টিনা নাভ্রাতিলোভা             ১৪ জুন ১৯৮২-

                                            যুক্তরাষ্ট্র/চেক                         ৯ জুন ১৯৮৫

১১৩                                 ক্রিস এভার্ট                        ১০ মে ১৯৭৬-

                                            যুক্তরাষ্ট্র                              ৯ জুলাই ১৯৭৮

৯৪                                    স্টেফি গ্রাফ                         ১২ জুন ১৯৯৫-

                                            জার্মানি                              ৩০ মার্চ ১৯৯৭