স্টোকসের উষ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা স্কুলজীবনে দুই বন্ধুর মারামারির মতো। স্যারের কাছ থেকে শুধু আপনি একাই শাস্তি পেলে কেমন লাগবে? বেন স্টোকসের হয়তো এখন তেমন অনুভূতিই হচ্ছে। এমনই যে, শৃঙ্খলাজনিত শাস্তির ক্ষেত্রে আইসিসির কাছ থেকে ভারতীয় খেলোয়াড়েরা সুবিধা পান বলেও অভিযোগ করেছেন ইংলিশ অলরাউন্ডার। ভারতে চলতি সিরিজে মোহালিতে কোহলির সঙ্গে কথা-কাটাকাটি হয় স্টোকসের, এরপর মুম্বাইতে অশ্বিনের সঙ্গে অ্যান্ডারসনের। কিন্তু আইসিসির কাছ থেকে শাস্তি হিসেবে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন শুধু দুই ইংলিশ খেলোয়াড়ই। এতে স্টোকস একটু মনঃক্ষুণ্ন। কারও নাম অবশ্য না নিয়েই বলেছেন, ‘কথা-কাটাকাটি খেলারই অংশ, তাই এটিকে দমিয়ে রাখার কিছু দেখি না। কিন্তু যদি নিয়ম করাই হয়, তবে সবার জন্যই তা এক হওয়া উচিত। কিছু নির্দিষ্ট লোককে ছেড়ে দেবেন, আর অন্যদের দেবেন না, তা হতে পারে না।’ গার্ডিয়ান।