প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ মার্চ, সিলেট। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসে দিনটি স্থায়ী জায়গা পেয়ে গেল। ডাচদের রান তাড়াটাই মনে পড়বে আগে। অসম্ভবকে সম্ভব করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন নিশ্চিত করা দলটির ওপেনার স্টেফান মাইবুর্গ ২৩ বলে করেছেন ৬৩। টি-টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম ফিফটির মালিক মাইবুর্গের স্ট্রাইক রেট ২৭৩.৯১, কমপক্ষে ৫০ পেরোনো ইনিংসে দ্বিতীয় সেরা স্ট্রাইক রেট। তৃতীয় সেরার সাক্ষীও কালই হয়েছে সিলেটবাসী। দিনের প্রথম ম্যাচে ২১ বলে অপরাজিত ৫৩ রান করেছিলেন জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা। ২৫২.৩৮ স্ট্রাইক রেট ছিল জিম্বাবুইয়ান অলরাউন্ডারের। সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটা খেলেছেন ভারতের যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে ওভারে ছয় ছক্কার সেই ইনিংসে ১৬ বলে ৩৬২.৫০ স্ট্রাইক রেটে ৫৮ রান করেছিলেন যুবরাজ।