স্ট্রাইকারের খোঁজে রিয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন। সেদিন অস্ত্রোপচার করানো হিগুয়েইন মাঠে নামতে পারবেন না ৪ মাস। যার অর্থ এই মৌসুমেই হয়তো আর এই আর্জেন্টাইনকে পাবে না রিয়াল। হিগুয়েইন-শূন্যতায় রিয়ালের একমাত্র স্ট্রাইকার এখন করিম বেনজেমা। ফলে ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক গোল করে গেলেও মাঝেমধ্যে রিয়ালকে গোল-খরায় পড়তে হচ্ছে। লিগ, চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য মরিয়া রিয়াল মাদ্রিদ তাই খুঁজছে আরেকজন স্ট্রাইকার। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হোর্হে ভালদানোও বললেন তা-ই। মিরোস্লাভ ক্লোসা, ইমানুয়েল আদেবায়োর, নেলসন ভালদেস—বাতাসে অনেক নামই ভাসছে। ভালদানো বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্যি। আমরা একজন ৯ নম্বর খুঁজছি।’ ওয়েবসাইট।