স্ট্রাউসের পাশে কুক ও ব্রড
বাংলাদেশ সফরে ইংল্যান্ডের লজ্জা পাওয়ার মতো কিছু ঘটার আশঙ্কা আছে। বিশেষ করে ওয়ানডেতে। এমন কিছু হলে দায়টা স্ট্রাউসের ওপরেই পড়বে। সে যাতে পুরো সতেজ হয়ে ফিরতে পারে এ জন্য বিশ্রাম চেয়েছে এবং তার এই সিদ্ধান্তে আমাদের পূর্ণ সমর্থন আছে।প্রথম কথাটি শেন ওয়ার্নের। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বাংলাদেশে না এসে বিশ্রাম কেন নেবেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি। পরের কথাটি স্ট্রাউসের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরের ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের।গত বছরের পুরোটাই ইংল্যান্ডের খেলা ছিল। সামনেই অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় এই লড়াইয়ের জন্য নিজেকে সতেজ রাখতেই স্ট্রাউসের এই বিশ্রাম। তবে এটা বাংলাদেশ সফরে কোনো প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস কুকের, ‘আমরা জানি, বাংলাদেশ প্রতিভাদীপ্ত একটি দল এবং দেশের মাটিতে ওদের হারানো কঠিন। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’কুকের কথার প্রতিধ্বনি তুলে স্ট্রাউসের পাশে দাঁড়িয়েছেন পেসার স্টুয়ার্ট ব্রডও। বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে ঠিকই করেছেন স্ট্রাউস—বলেছেন তিনি। সামনে অ্যাশেজ, পরের বছর বিশ্বকাপ। পুরো সতেজ ও সজীব থেকেই যাতে এমন বড় উপলক্ষে নামতে পারেন সেজন্য অধিনায়কের বিশ্রাম প্রয়োজন বলেই মনে করেন ইংল্যান্ডের পেস আক্রমণের তরুণ তুর্কি। ওয়েবসাইট।