স্ট্রাউসের সমালোচনায় ওয়ার্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন বাংলাদেশ সফরের ইংল্যান্ড দলে না থাকায় অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সমালোচনা করলেন শেন ওয়ার্ন। এতে টেস্ট ক্রিকেটের প্রতি স্ট্রাউসের ‘শ্রদ্ধার অভাব’ই দেখতে পেয়েছেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি। বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ ভেবে যদি স্ট্রাউস বিশ্রামে থাকেন, তবে সেটি ভুল সিদ্ধান্ত বলেই মনে করেন ওয়ার্ন। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি। ১২ মার্চ থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট, ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু ২০ মার্চ। এএফপি।