স্ট্রিক আসছেন সোমবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং কোচের আগে নাম ঘোষণা হয়েছিল প্রধান কোচের৷ তবে নতুন কর্মক্ষেত্রে আগেভাগে এসে যাচ্ছেন বাংলাদেশের নতুন বোলিং কোচই৷ আগামী পরশুই চলে আসছেন হিথ স্ট্রিক৷ ভারত সিরিজের ক্যাম্পে কাজ করবেন সহকারী কোচ সরওয়ার ইমরানের সঙ্গে৷ বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে সম্প্রতি দুই বছরের জন্য চুিক্তবদ্ধ হয়েছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক৷ দুই বছরে কাজ করবেন ৪৫০ দিন৷ এর আগে জিম্বাবুয়ের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন স্ট্রিক৷ তবে আর্থিক সংকটের কারণে দেশের ইতিহাসের সেরা পেসারকে কোচ হিসেবে আর রাখতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট৷