স্ত্রীকে উত্ত্যক্ত করায় সাকিবের রণমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিবাধায় যখন খেলা বন্ধ, তখনই ঘটল ঘটনাটা। খেলা দেখতে আসা সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে কাল উত্ত্যক্ত করছিলেন ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডের কিছু তরুণ দর্শক। ঘটনা শুনে ক্ষুব্ধ সাকিব বিসিবির নিরাপত্তাকর্মীদের নিয়ে চড়াও হন ওই তরুণদের ওপর। পরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
বিসিবির বেশ কয়েকটি সূত্রই ঘটনার সত্যতা স্বীকার করেছে। বৃষ্টিবিরতিতে ঘটনা শুনে ক্ষুব্ধ সাকিব ছুটে যান গ্র্যান্ডস্ট্যান্ডে। তাঁর সঙ্গে ছিলেন বিসিবির কয়েকজন নিরাপত্তাকর্মী। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদও। তবে দুজনই এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি। নিজাম উদ্দিন চৌধুরী শুধু বলেছেন, ‘এ রকম একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে আমরা এক পক্ষের বক্তব্যই কেবল শুনেছি। সিরিজ শেষে বিষয়টা খতিয়ে দেখব।’