স্ত্রীকে নিয়ে এই প্রথম জনসম্মুখে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিয়ের পর এই প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হলেন। গতকাল বৃহস্পতিবার তিনি স্ত্রী সাক্ষি সিং রাওয়াতকে নিয়ে কলকাতায় এসেছিলেন। কলকাতায় তিনি দেখা করেন তাঁর হয়ে একটি মামলা পরিচালনাকারী আইনজীবী অনিন্দ্য মিত্রের সঙ্গে। সারা দিন একটি পাঁচ তারকা হোটেলে কাটিয়ে সন্ধ্যার দিকে তিনি চেন্নাই ফিরে যান।এদিকে ধোনি কয়েক দিনের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন। তবে মুম্বাইয়ের একটি পত্রিকা জানিয়েছে, ধোনি এই সংবর্ধনা অনুষ্ঠান করবেন দিল্লিতে এবং সেই অনুষ্ঠানটি হবে একেবারেই নিভৃতে, আত্মীয়স্বজন ও একান্ত আপনজনদের নিয়ে। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে কেবল হরভজন সিংই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। হরভজন, ধোনির একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত।বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরপরই নববিবাহিত ধোনি দম্পতি মধুচন্দ্রিমার জন্য উড়ে যাবেন নিউজিল্যান্ডে। সেখান থেকে ধোনি সরাসরি শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।