স্ত্রীভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিনই হলো ভারতীয় দলে জায়গা নেই যুবরাজ সিংয়ের। এ নিয়ে অনেক দিন ধরেই উচ্চকণ্ঠ তাঁর বাবা যোগরাজ সিং। মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে প্রকাশ্যেই ক্ষোভও ঝেড়েছেন, তাঁকে অভিশাপও দিয়েছেন। কিন্তু ভারতীয় দলে ফিরতে পারছে না ছেলে। তবে যোগরাজের ধারণা, স্ত্রীভাগ্যে এবার অন্য রকম কিছু হবে যুবরাজের। সবাইকে চমকে দিয়ে ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী হ্যাজেল কিচকে। পুত্রবধূ হিসেবে হ্যাজেলকে ভালোই মনে ধরেছে বাবা যোগরাজের। হ্যাজেলের বয়ে আনা সৌভাগ্যেই নাকি ভারতীয় দলে ফিরবেন যুবরাজ! ৩৩ বছর বয়সী যুবরাজ সর্বশেষ ভারতীয় দলে খেলেছেন দেড় বছর আগে। আর সাদা পোশাকে তো গত তিন বছরই দলে জায়গা পাননি। ভারতীয় দলে যদি ফিরতে পারেন যুবরাজ, তাহলে বুঝতে হবে স্ত্রীভাগ্য আসলেই কাজে লেগেছে। পিটিআই।