স্ত্রীর ক্যারিয়ারের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে চুক্তির মেয়াদ শেষের দিকে। চুক্তি শেষে ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম পাড়ি জমাতে পারেন নিউইয়র্কে।ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ জানিয়েছে, নিউইয়র্কে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন বেকহাম। কারণ, তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের ক্যারিয়ার।জনপ্রিয় ব্যান্ড স্পাইস গার্লসের সাবেক সদস্য ভিক্টোরিয়া সংগীতশিল্পীর চেয়ে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে বেশি পরিচিত। স্ত্রীর ক্যারিয়ারের কথা ভেবে নিউইয়র্কে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বেকহাম। সঙ্গে সন্তানদের পড়ালেখার ব্যাপারটাও রয়েছে।বেকহাম-ভিক্টোরিয়া দম্পতির চার সন্তান। ব্রুকলিন জোসেফ (১৩), রোমিও জেমস (১০), ক্রুজ ডেভিড (৭) ও হারপার সেভেন (১৬ মাস)। সন্তানদের নিয়ে এখন লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন তাঁরা।