প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার এমব্রয়ডারির কাজ নাকি খুব ভালো! কার মুখে যেন কথাটা শুনে নাজিয়া এমব্রয়ডারির কাজ করা শাড়ি কিনে আনার আবদার করেছিলেন স্বামী মোহাম্মদ হাফিজের কাছে! সেই আবদারে সাড়া দিয়ে পরশু পার্ক স্ট্রিটের এক দোকানে গিয়ে শাড়ি কিনতে গিয়ে চার ঘণ্টা সময় পার করলেন হাফিজ। অতিথি ক্রিকেটারকে পেয়ে খোদ দোকানের মালিকই তাঁর চাহিদামতো শাড়ি দেখালেন। শাড়ির ছবি মোবাইলের ক্যামেরায় তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা স্ত্রীর কাছে পাঠালেন। স্ত্রীর সবুজসংকেত পেয়ে তবেই বিভিন্ন শাড়ির অর্ডার দেন পাকিস্তানি অলরাউন্ডার, নিজের জন্য কুর্তা ও স্যুট। আইএএনএস।