প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বউকে তালাক দিয়েছেন। ক্ষতিপূরণ দিতে পকেট তো খালি হবেই। সেই সঙ্গে বউয়ের হাতে উত্তমমধ্যম খাওয়াটা নিশ্চয় মধুর কোনো অভিজ্ঞতা নয়! অথচ বরিস বেকারের জীবনে ঘটেছে এমনটাই। সাবেক স্ত্রী বারবারা ফেলটুসের সঙ্গে সম্পর্কটা চুকে ফেলতে গিয়ে জার্মানির সাবেক টেনিস তারকার খরচ হয় এক কোটি ৮০ লাখ পাউন্ড। সম্পর্ক চুকে যাওয়ার ১৩ বছর পর বেকারই বলেছেন, তাঁর দুই ছেলের মা ফেলটুস আচমকাই তাঁর ওপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন ছয় বছরের ছেলে নোয়াহ যুদ্ধরত বাবা-মাকে ছাড়ানোর চেষ্টাও করে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি এক্সপ্রেস-এর খবর, বেকার তাঁর দ্বিতীয় আত্মজীবনী লাইফ ইজ নট অ্যা গেম-এ ছাড়াছাড়ির বিষয়ে বিস্তারিত বয়ানই নাকি করেছেন। ওয়েবসাইট।