স্থগিত জাতীয় লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের অক্টোবরে শুরু হয়েই বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় লিগ। পাঁচ মাস পর এ বছরের মার্চে আবারও শুরু হয়ে শেষ হতে হতে মে মাস। এবার মনে হয়েছিল কোনো বিরতি ছাড়াই শেষ হবে জাতীয় লিগ। বাকি ছিল ফাইনালসহ মাত্র তিনটি ম্যাচ। আজই শুরু হওয়ার কথা ছিল শেষ রাউন্ডের খেলা। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলের কাছে শেষ পর্যন্ত হার মেনে স্থগিত জাতীয় লিগ।আগামী মার্চ-এপ্রিলের আগে হচ্ছে না বাকি ম্যাচ তিনটি। ম্যাচগুলো কখন হবে সেটা যেমন অনিশ্চিত, তেমনি অনিশ্চিত হয়নি ফাইনালে খেলবে কারা। শেষ রাউন্ডেই নির্ধারিত হতো ফাইনালিস্ট। তাই লিগ স্থগিতের ঘোষণা জল ঢেলে দিল জাতীয় লিগের উত্তেজনায়।