প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্পের জন্য জেলের ঘানি টানা থেকে রক্ষা পেলেন মাইকেল ক্লার্কের সাবেক বান্ধবী লারা বিঙ্গল। যে অপরাধ করেছেন, জেলই হতে পারত। তবে আদালত দয়া করে সত্যিকার জেল না দিয়ে দিয়েছেন ছয় মাসের স্থগিত দণ্ড। সঙ্গে দুই হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা৷ এ ছাড়া গাড়ি চালনায় দুই বছরের জন্য হয়েছেন নিষিদ্ধ। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তা কী অপরাধ করেছিলেন বিঙ্গল? বাতিল হয়ে যাওয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে গিয়েই এ বিপদ ডেকে আনেন ক্লার্কের সাবেক প্রেমিকা। অস্ট্রেলিয়ান মডেলের এখন অবশ্য অন্য একটা পরিচয়ও আছে—অস্ট্রেলিয়ান অভিনেতা স্যাম ওয়ারথিংটনের প্রেমিকা। এএফপি।