স্থগিত নির্মাণকাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যতই এগিয়ে আসছে বিশ্বকাপ, শঙ্কাটা তত বাড়ছে। নির্ধারিত সময়ের আগে শেষ হবে তো সবগুলো স্টেডিয়ামের সংস্কারকাজ? এই শঙ্কাটা আরও জোরালো হলো ব্রাজিলের কুইয়াবার নতুন অ্যারেনা পান্টানাল স্টেডিয়ামের নির্মাণকাজ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্তে। গত বৃহস্পতিবার এ স্টেডিয়ামে গ্যালারির বাতি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক নির্মাণশ্রমিক। এর পরই এমন সিদ্ধান্ত নেন স্থানীয় আয়োজক কমিটি। নির্মাণকাজের দায়িত্বে থাকা কোম্পানিটি সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আগ পর্যন্ত কাজ স্থগিত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় শ্রমমন্ত্রী হোসে আলমেইদা, ‘এখানে যা হয়েছে সেটা অন্য জায়গাতেও হতে পারে কারণ নিরাপত্তাপ্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করা হচ্ছে না। তাই প্রতিরোধব্যবস্থা নিতেই হচ্ছে।’ ওয়েবসাইট।