স্নায়ুচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা প্রশ্ন করা যাক, ব্রাজিলের সঙ্গে ম্যাচে কি জার্মানদের মধ্যে কোনো স্নায়ুচাপের লক্ষণ দেখেছিলেন? নিশ্চয়ই হেসে উড়িয়ে দিয়েছেন। দেওয়ারই কথা, বাইরে থেকে জার্মানির খেলায় তো ভয়ডর চোখে পড়েনি। অথচ ম্যানুয়েল নয়্যার জানাচ্ছেন, ওই দিন ম্যাচের আগে থেকেই স্নায়ুচাপে ভুগছিলেন তাঁরা!
জার্মান গোলরক্ষকের কথাটা এমনিতে পুরোপুরি উড়িয়ে দেওয়ার উপায় নেই। সেমিফাইনালে তো কম স্বপ্নভঙ্গ হয়নি জার্মানির! টানা দুই বিশ্বকাপে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে, মানসিক চাপ তো একটু হলে থাকবেই। নয়্যার জানাচ্ছেন, ‘অন্য সব ম্যাচে যেটা হয়, এই ম্যাচের আগেও আমরা একটু স্নায়ুচাপে ভুগছিলাম।’ ব্রাজিলের সঙ্গে ম্যাচের একদম শুরুতে সেটার একটু প্রভাব হয়তো দেখা গিয়েছিল। কিন্তু এক গোলের পরই সব চাপ ঝেড়ে ফেলে জার্মানরা খেলেছে নিজেদের মতো। ইয়াহু স্পোর্টস।