স্পট ফিক্সিংয়ে কলঙ্কিত ওয়েস্টফিল্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স মাত্র ২৩। ইংল্যান্ডের সম্ভাবনাময় ফাস্ট বোলারদের একজন। সেই মারভিন ওয়েস্টফিল্ডের নাম এখন থেকে উচ্চারিত হবে অন্য কারণে। স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত প্রথম ইংলিশ ক্রিকেটার তিনিই। কাল আদালতের কাছে দোষ স্বীকার করেছেন ওয়েস্টফিল্ড। ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে। সর্বোচ্চ ১০ বছরের জেলও হতে পারে তাঁর। ২০১০ সালের মে মাসে এসেক্সের দুই ক্রিকেটার পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়া ও ওয়েস্টফিল্ডকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে কানেরিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ না এনেই তাঁকে মুক্তি দেওয়া হয়। কিন্তু ছাড়া পাননি ওয়েস্টফিল্ড। পরে জেরার মুখে তিনি স্বীকার করেন, ২০০৯ সালের সেপ্টেম্বরে প্রো-ফোরটি টুর্নামেন্টে ডারহামের বিপক্ষে ম্যাচে প্রথম ওভারে ইচ্ছে করেই ১২ রান দিয়েছিলেন। বিনিময়ে বাজিকরদের কাছ থেকে পেয়েছিলেন ৬ হাজার পাউন্ড। ওয়েবসাইট।